রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারের রওজাতুল মুত্তাকীন দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ

আড়াইহাজারের রওজাতুল মুত্তাকীন দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আড়াইহাজারে রওজাতুল মুত্তাকীন দাখিল মাদ্রাসা ও নূরানী বিভাগের উদ্যোগে অভিভাবক সমাবেশ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার কড়ইতলা ইসলামপুর মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল জাব্বার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবুদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া । বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মুজিব, বিশনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন