শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অটোরিকশা নিয়ে পালানোর সময় চোরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | ১:৩২ পূর্বাহ্ণ

ফতুল্লায় অটোরিকশা নিয়ে পালানোর সময় চোরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটো চালককে অচেতন করে অটোরিকশা নিয়ে পালানোর সময় এক চোরকে গনপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় অটো চালক সহিদকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,খানপুর ভর্তি করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার( ৭ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিগঞ্জে ঢাকা -নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চোর সিন্ডিকেটের আরো দুইচোর মাসুদ ও সালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । অটককৃত চোর সোহাগ ঢাকা জেলার ডেমরা থানার হাজিনগর এলাকার কালাম হাজির বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের পুত্র।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে অটো চালক শহীদ মিয়ার অচেতন করে অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সোহাগ নামে এক চোরকে হাতেনাতে ধরে গনপিটুনি দেয়। অন্য দুজন মাসুদ ও সালাম পালিয়ে যায়। পরে ফতুলা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেন ঘটনাস্থল থেকে অটো চোর সোহাগ চু‌রিকৃত অ‌টো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই মোঃ কামাল হোসেন জানান,এলাকাবাসী দুপুরে চুরিকৃত অটো রিক্সাসহ এক চোরকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো: নূরে আলম মিয়া জানান, অটোচোর সিন্ডিকেটের একজনকে আটক করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন