শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাষাঢ়ায় ইয়াবসহ যুবক আটক

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৭ পূর্বাহ্ণ

চাষাঢ়ায় ইয়াবসহ যুবক আটক

নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইয়াবা কেনা বেচার সময় হাতেনাতে এক যুবককে আটক করেছে স্থানীয় জনত। পরে ফতুল্লা থানায় খবর দিলে ওই যবককে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে অনিক নামে আরেক যুবক কৌশলে পালিয়ে গেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধায় চাষাঢ়া কলেজরোড রূপায়ন এস বেইলি টাওয়ারের সামেন ওই ঘটনা ঘটে। আটকৃত মাদক ব্যবসায়ীর নাম জিহাদ (২৪)। তিনি মাসদাইর পাঁচ তলা এলাকার মৃত ইয়ামিন মিয়ার ছেলে ও জুয়েলের বাড়িতে বসবাস করেন। তাকে তল্লাশী চালিয়ে ৪ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ টাকা, ৩টি মোাবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদশর্ীদের বরাতে জানা গেছে, ইয়াবা কেনা বেচার সময় জিহাদ নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। এসময় তার সাথে থাকা অপর যুবক পালিয়ে যান। এসময় জিহাদ তার হাতে থাকা ইয়াবা ফেলে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, আমলাপাড়া মাইচ্ছা পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফতির ছেলে অনিকের থেকে সে এই ইয়াবা কিনেছে। খোঁজ নিয়ে জানা গেছে আটক জিহাদ মাসদাইর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরে স্থানীয়রা ফতুল্লা মডেল থানায় খবর দিলে এএসআই মোখলেছের নেতৃত্বে পুলিশের একটি দল এসে তাকে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) নুরে আযম জানান, একজন মাদকব্যবসায়ীকে আটক করে প্রলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে পরবতর্ী আইনানুগ কর্যক্রম নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন