জিহাদ হোসেন,স্টাফ রিপোর্টার: সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর )সকালে বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইখতেখার আলম খোকন এর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের উদ্বোধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর খেলাধুলা এবং ডিসপ্লে উপভোগ করেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকসহ আমন্ত্রিত অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকরা।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইয়াসিন মিয়া, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ উপজেলা সদর কমান্ড মো: শাহজাহান ভূইয়া জুলহাস, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মীর মো: মহিউদ্দিন।