নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সহ সকল নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলাকে মিথ্যা মামলা দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বক্তাবলী ইউনিয়ন বিএনপি। বুধবার (৩০ আগস্ট) বিকালে তারু মার্কেট থেকে বক্তাবলী বাজার বিএনপির পার্টি অফিস পর্যন্ত বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিলে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মিলন মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান ফকির, বক্তাবলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুর, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের, বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সলিমউল্লাহ হৃদয়, বক্তাবলী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসীন বেপারী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হোসেন আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ গাজী।
প্রতিবাদ মিছিল শেষে আলোচনা পর্বে বক্তারা বলেন, মামলা-হামলা করে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না। এ সরকার জনগণের গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে। তারা জনগণকে জিম্মি করে বারবার ক্ষমতায় আসতে চায়। ১৪ ও ১৮ এর নির্বাচন ভুলে যান। আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনে গেছে। এ সরকারকে বিদায় না করা পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সিঃ সহ-সভাপতি আব্দুল করিম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাসেল, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা হাজ্বী দেলোয়ার, আনোয়ার মাতবর মিছিল আলী, চুন্নু মিয়া, বদুল হক, যুবদল মোজাম্মেল প্রধান, মকবুল হোসেন, সালেহ আহম্মেদ, মাসুম, সারোয়ার, ছাত্রদল নেতা নুরুজ্জামান খান, কৃষকদল নেতা আবু তাহের ও মোঃ জামান প্রমুখ।