শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটুর সুস্থতা কামনায় ফতুল্লায় শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল

শনিবার, ১২ আগস্ট ২০২৩ | ১:১৪ পূর্বাহ্ণ

টিটুর সুস্থতা কামনায় ফতুল্লায় শ্রমিক  দলের দোয়া ও মিলাদ মাহফিল

পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিট’র সুস্থতা কামনায় ফতুল্লা থানা শ্রমিক দলের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাচাটর দিকে ফতুল্লা থানার চতলার মাঠ আরাফত নগরস্থ বালুর মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদ জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ও দোয়া করা হয়।
নারায়নগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমানের স ালনায়নারায়নগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মিয়ার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এডঃ আব্দুল বারী ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ মাহমুদ হাসান আলমগীর।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডঃ বারী ভূইয়া বলেন, আওয়ামী পুলিশের ছোড়া গুলিতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু আজ প্রায় অন্ধ হওয়ার পথে।একটি চোখে তিনি কিছুই দেখতে পাননা।আরেকটি চোখে অল্প অল্প দেখতে পাচ্ছেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে ভোটার অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছি। আগামীতেও যতো আন্দোলন আছে বা হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকবো। বিএনপির নেতা কর্মীরা জাগ্রত হচ্ছে। টিটু কে হত্যা করার জন্য সেদিন গুলি ছুড়েছিলো। সেদিন চিটাগং রোডে পুলিশের ওপর কোন আক্রমন হয় নাই। পুলিশ সেদিন বিনা উস্কানিতে গুলি করেছিলো। বিএনপির কর্মী,নেতা, ভোটার সমমর্থনকারী সকলকেই রাস্তায় নামতে হবে। তাহলে পুলিশ আর গুলি চালাতে পারবেনা। আর তখনই হাসিনা সরকারের পতন হবে। বর্তমানে আমাদের ঐক্য দরকার ছিলো। আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি।ইনশ্ আল্লাহ আগামীতে বিএনপিতে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান বীরের বেশে এ দেশে ফিরে আসবে। বিএনপির বিজয় সু- নিশ্চিত।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা তাতি দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জল,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুব হোসেন সুমন ,এনায়েত নগর ইউহিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইলিয়াস মল্লিক,ফতুল্লা থানা কৃষক দলের সাবেক আহবায়ক শাহ আলম পাটোয়ারী,মোঃ আলী, এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক সেলিম, শ্রমিক দল নেতদ আমির হোসেন মোল্লা, সোহাগ চৌধুরী প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন