সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ময়লা-নোংরা পানিতে নামলেন শামীম ওসমান

শনিবার, ০৮ জুলাই ২০২৩ | ৫:২২ পূর্বাহ্ণ

ফতুল্লায় ময়লা-নোংরা পানিতে নামলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বঁাধের অভ্যন্তরের জলাবদ্ধতা নিরসন এবং বঁাধের মধ্যে বসবাসকারীদের দুঃখ-দুর্দশা ও দুর্ভোগ লাঘবে ময়লা-নোংরা হাটু সমান পানি মাড়িয়ে ভুক্তভোগীদের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে ফতুল্লার চার নং ওয়ার্ডের লালপুর-পৌষাপুকুর পাড় এলাকায় তিনি পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা শুনেন। পরে তিনি অতি দ্রুত জলাবদ্ধতা নিরসন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে শামিম ওসমান ফতুল্লা চৌধুরী বাড়ীস্থ পারিবারিক মিলনায়তনের মাঠে এক সভায় যোগ দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন