সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লা ইউনিয়নে টিসিবির কার্ড বিতরণ

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | ১১:২৯ অপরাহ্ণ

ফতুল্লা ইউনিয়নে টিসিবির কার্ড বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয় পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডে বসবাসকারি মোট ৯৮০টি পরিবারের মাঝে টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল থেকে ফতুল্লা পাইলট স্কুল মাঠে সদর উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর আজাদ’র তত্ত্বাবধানে টিসিবি কার্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা অঁাখি, ১নং ওয়ার্ড সদস্য হাসমত আলী, ২নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন ও ৩নং ওয়ার্ড সদস্য আঃ বাতেনসহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন