সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বহুতল ভবন নির্মাণ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | ২:২৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বহুতল ভবন নির্মাণ উপলক্ষ্যে দোয়া  মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ভাই ভাই টাওয়ার আবাসিক ভবন নির্মাণ উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল
অনুষ্ঠিত। গতকাল বুধবার বাদ আসর এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানের ছিলেন, আক্তার হোসেন, মনির হোসেন ও বাদল মিয়া। এ সময় দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কাজী বিল্লাল হোসেন, মিজানুর রহমান, তারা মিয়া, আব্দুল হান্নান ও মনিরসহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ।

জমির মালিক রেহানা নজরুল জানান, চব্বিশ কাঠা জমির মধ্যে আট’কাঠা করে তিনটি আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ভবন হবে বার তলা বিশিষ্ট। প্রত্যেকটি ফ্ল্যাট
হবে তিনটি বেড রুম, একটি ড্রয়িং, একটি ডাইনিং, একটি রান্নাঘর, তিনটি চৌচাগার ও দুইটি বারান্দা। ভবনটির নিচে থাকবে পার্কিং ব্যবস্থা। ফ্ল্যাট বিক্রি হবে দ্বিতীয় তলা থেকে।
দোয়া পরিচালনা করেন পাইনাদী এলাকার বায়তুন আমান জামে মসজিদের ইমাম মাওলানা
সালাউদ্দিন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন