সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় একাধিক মামলার আসামি জয় গ্রেপ্তার

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | ৪:১৩ পূর্বাহ্ণ

ফতুল্লায় একাধিক মামলার আসামি জয় গ্রেপ্তার

ফতুল্লায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার আসামি শামিম ওরফে জয় ওরফে পিচ্চি জয় (২২) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শামীম ওরফে জয় ওরফে পিচ্চি জয় ফতুল্লা থানার দাপাইদ্রাকপুরস্থ রেলস্টেশন এলাকার আব্দুল হাই ওরফে ফাডার পুত্র। শনিবার রাতে তাকে ফতুল্লার পিলকুনী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে দুটি হত্যা সহ চারটি মামলার পলাতক আসামী দূর্ধর্ষ অপরাধী শামীম ওরফ জয় কে গ্রেপ্তার করে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়,গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে। অটোরিক্সা ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন