সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | ৩:৫১ পূর্বাহ্ণ

ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় ইয়াবা ট্যাবলেট সহ আসাদুজ্জামান ওরফে শান্ত (২৩) ও মোঃমহসীন ওরফে বাবু (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওরফে শান্ত জেলার সদর থানার নন্দিপাড়ার মোঃ দুলালের পুত্র ও একই থানার নন্দিপাড়ার দেলোয়ারের ভাড়াটিয়া লাল মিয়ার পুত্র মোঃ মহসীন ওরফে বাবু।

শনিবার রাতে তাদের কে ফতুল্লা মডেল থানা সীমান্তের দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেট করে পুলিশ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে দেওভোগ পানির ট্যাংকস্থ তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আসাদুজ্জামান ওরফে শান্ত ও মহসীন ওরফে বাবু কে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন