শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতা নয় সামাজিক সংগঠনগুলোকে কাজে লাগান : সেন্টু

শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | ৩:২৪ পূর্বাহ্ণ

নেতা নয় সামাজিক সংগঠনগুলোকে কাজে লাগান : সেন্টু

শফিকুল ইসলাম শফিক : আমর মতো নেতাদের কাছে না গিয়ে কুঁড়েঘরের মত সামাজিক সংগঠনের যারা আছে আপনারা তাদের ডাকেন এদেরকে কাজে লাগান কারণ এরা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করে আমাদের তো স্বার্থ আছে কিন্তু এদের কোন স্বার্থ নেই সম্মানিত মুরুব্বিদেরকে বলছি আপনারা এদেরকে কাজে লাগান এতে করে আমাদের সমাজের কল্যাণ সাধিত হবে। এই সামাজিক সংগঠন গুলোকে আমি মনে প্রানে ভালবাসি।

১৩ই জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পশ্চিম রসুলপুর এলাকায় একটি অরাজনৈতিক সামাজিক সংঘটন কুঁড়েঘর কর্তৃক আয়োজিত আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা জ্বলুক প্রাণে মেধার অনল ( সিজন-৪) এর পুরস্কার বিতরণী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

কুঁড়েঘর সংগঠনের প্রধান উপদেষ্টা আঃ লতিফ মোল্লার সভাপতিত্বে কুঁড়েঘরের সভাপতি সরকার জিয়াউল হক মিল্টনের পরিচালনা ও সাধারণ সম্পাদক শান্তূর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রেজাউল হক দিপুর পক্ষে এস আই হুমায়ুন কবির সহ কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিগণ মাদক সন্ত্রাস সহ সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন পরে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন