শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ১ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | ৪:৩৫ পূর্বাহ্ণ

ফতুল্লায় ১ শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ফতুল্লার কাশিপুর থেকে ইয়াবা ট্যাবলেটসহ হানিফ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত হানিফ ফতুল্লা মডেল থানার কাশিপুর বাংলা বাজারের মৃত শওকত আলীর পুত্র।

বুধবার রাতে তাকে ফতুল্লা মডেল থানার কাশিপুর বাংলাবাজার ব্যাংক কলোনী গোয়ালপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হাসান জামিল খান সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর ব্যাংক কলোনী গোয়ালপাড়াস্থ মনিরুল ইসলামের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ হানিফ কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন