শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় তরুণী নিখোঁজ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | ৪:১০ পূর্বাহ্ণ

ফতুল্লায় তরুণী নিখোঁজ

ফতুল্লার পশ্চিম দেওভোগ কাশিপুর থেকে মোসাম্মৎ রাবেয়া খাতুন(১৮) নামক এক তরুণী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ রাবেয়া খাতুন ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ কাশিপুরস্থ মোঃ শহিদুল্লার মেয়ে। এ বিষয়ে নিখোঁজ রাবেয়া খাতুনের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং-৩১৩) করেছেন।

সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়, বুধবার বিকেল পাঁচ টার দিকে পশ্চিম দেওভোগ কাশিপুর থেকে তরুণী নিখেঁাজ হয়। সম্ভাব্য স্থানে খোজঁ করে না পেয়ে বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানায় এসে সাধারন ডায়রী করেন।

এ বিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানায় নিখেঁাজ তরুনীকে খুজে বের করার চেস্টা করছে পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন