মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইউপি সদস্যের কার্যালয়ে কিশোর গ্যাং শামীম বাহিনীর হামলা, ভাংচুর

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৬:৫১ পূর্বাহ্ণ

ফতুল্লায় ইউপি সদস্যের কার্যালয়ে কিশোর গ্যাং শামীম বাহিনীর হামলা, ভাংচুর

ফতুল্লার শিয়াচরে মদপ্যবস্থায় স্থানীয় ইউপি সদস্য শেখ মো. ইমান আলীর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে স্থানীয় শীর্ষ অপরাধি কিশোর গ্যাং লিডার শামীম ও তার বাহিনীর সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটায় ফতুল্লা মডেল থানার শিয়াচর এলাকায়।

এ ঘটনায় কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য ইমান আলী বাদী হয়ে শামীম বাহিনীর প্রধান শামীম সহ পঁাচ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ইমাম আলী জানায়, শামীম বাহিনী স্থানীয় মহলে চঁাদাবাজী,মাদক ব্যবসা,ভূমীদস্যুতা সহ নানা অপরাধের জন্ম দিয়ে আসছিলো।

এরই ধারাবাহিকতায় থার্টি ফাস্ট নাইট উদযাপনে শামীম সহ তার সহোযোগি সন্ত্রাসীরা তার নিকট চঁাদা দাবী করে। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করে।

শনিবার রাতে তার কার্যালয়ের সামনে একটি ব্যাডমিন্টন টূর্নামেন্টের খেলা চলছিলো। সেখানে সে সহ স্থানীয় মুরুব্বিগন উপস্থিত ছিলেন। রাত সাড়ে আটটার সময় মদপ্যবস্থায় শামীম সহ বেশ কয়েক সন্ত্রাসী প্রথমে খেলার মাঠে প্রবেশ করে নেট,লাইট, সাউন্ডবক্স সহ পুরুস্কার ট্রফি ভাংচুর করে।এক পর্যায়ে সন্ত্রাসীরা তার কার্যালয়ে প্রবেশ চেয়ার টেবিল সহ আসবাব পত্র ভাংচুর করে।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কার্যালয় ভাংচুর করা হয়েছে বলে তিনি সত্যতা পেয়েছেন। অভিযুক্ত শামীম সহ জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন