মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে বই উৎসব পালন

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৬:৪৫ পূর্বাহ্ণ

ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে বই উৎসব পালন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে বই উৎসব-২০২৩ পালন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সরকারের দেয়া বিনামূলে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বণ্যা বয়ে যায়।

রবিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম’র সভাপতিত্বে নতুন বই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ২০২৩ সালের নতুন বই তুলে দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. শাহ আলম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন আখতার জুঁতি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ইসরাফিল আজাদ পলুসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন