শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দূর্ধর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | ১২:৩৭ অপরাহ্ণ

ফতুল্লায় দূর্ধর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার

ফতুল্লার মাসদাইর থেকে অর্ধডজন মামলার পলাতক আসামী দূর্ধর্ষ সন্ত্রাসী সাব্বির হোসেন দিপু (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন দিপু ফতুল্লা মডেল থানার মাসদাইর ঘোষেরবাগ এলাকার আবুল হোসেনের পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষেরবাগস্থ জামালের রিক্সার গ্যারেজের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী ডাকতি, ছিনতাই, মাদকসহ অর্ধ ডজন মামলার আসামী সাব্বির হোসেম ওরফে দিপুকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়,বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিন দিন পূর্বে সে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন