বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তর মাসদাইরে ১০ দোকানে অগ্নিকান্ড

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | ১:৪৬ পূর্বাহ্ণ

উত্তর মাসদাইরে ১০ দোকানে অগ্নিকান্ড

ফতুল্লা থানাধীন উত্তর মাসদাইর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০টি দোকান অগ্নিকান্ডের কবলে পরেছে বলে জানা গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা মন্ডলপাড়া ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা তিনটার দিকে ঘটনা স্থলে গিয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। মন্ডলপাড়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সুমন জানায়, উত্তর মাসদাইর এলাকায় একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এসময় অন্তত ১০টি দোকান আগুনে পুরে গেছে। এর মধ্যে কয়েকটি একেবারেই পুরে গেছে। আমাদের গাড়ি সেখানে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন কিভাবে লাগলো এবং ক্ষয় ক্ষতির পরিমান কত তা এখনো জানা যায়নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন