শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র জুবায়ের ৪ দিন ধরে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ | ৩:১৮ পূর্বাহ্ণ

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র জুবায়ের ৪ দিন  ধরে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ফতুল্লায় মাদ্রাসা ছাত্র জুবায়ের গত চার দিন ধরে নিখেঁাজ রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় তার মা শাহনাজ বেগম ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেছেন। জিডি নংÑ ১১৮৩। তারিখ : ১৫-১২-২০২২ইং।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ মাদ্রাসা ছাত্র জুবায়ের (১২) ফতুল্লায় মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অধ্যয়ন করছে। গত বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় মাদ্রাসায় ময়লা ফেলতে বের হয়ে নিখোঁজ হয়। নিখেঁাজের সময় সুরমা রংয়ের পাঞ্জাবি পরা ছিল।

এদিকে ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা ও পরিবারের সদস্যরা। কোনো সহৃদয়বার ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে ফতুল্লা মডেল থানায় কিম্বা নিকটস্থ যে কোনো থানায় হস্তান্তর করার অনুরোধ করেন। অথবা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর এলাকার দেওয়ান বাড়িতে যোগাযোগ করার অনুরোধ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন