মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোচিং শেষে ফিরে এসে দেখেন মায়ের ঝুলন্ত লাশ

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৪:৩৮ পূর্বাহ্ণ

কোচিং শেষে ফিরে এসে দেখেন মায়ের ঝুলন্ত  লাশ

ফতুল্লার মাসদাইর থেকে শারমীন আক্তার (২৮) নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ফতুল্লা মডেল থানার মাসদাইর বড় কবরস্থানের আজম বাড়ীর গলির সুজন সরকারের স্ত্রী। সোমবার দুপুর বারোটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ জানায়, নিহত গৃহবধূ মানসিক সমস্যায় ভুগছিলো। নিহতের স্বামী তরকারি বা সবজি বিক্রেতা। দুই ছেলে এক মেয়ে রয়েছে তাদের সংসারে।

প্রতিদিনের মতো নিহতের স্বামী সকাল সাতটার দিকে সবজি বিক্রি করতে বাসা থেকে বের হয়ে যায়। ছেলে- মেয়ে চলে যায় কোচিংয়ে। সকাল সাড়ে নয়টার দিকে ছেলে- মেয়ে কোচিং থেকে বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো নিহতের ঝুলন্ত লাশ।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি আইনি পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন