সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ছাত্রদলের মিছিলের চেষ্টা , আটক ২

আড়াইহাজার সংবাদদাতা:

রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ

আড়াইহাজারে ছাত্রদলের মিছিলের চেষ্টা , আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ যুবলীগের হামলার ১০ ছাত্রদল নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার লেঙ্গুরদী নামক স্থানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ মশাল মিছিলের প্রস্তুুতি নিচ্ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় ঘটে এ ঘটনা।

উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের রহমান জিকু জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগের নেতাকর্মীরা এতে হামলা চালায়। এসময় আমাদের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় থানা পুলিশের এস আই মামুন বাদী হয়ে রোববার দুপুরে বিএনপির ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৫০ থেকে ১০০ জনের বিরুদ্ধে বিস্কোরক আইনে মামলা দায়ের করেন। ফলে বিএনপির নেতা কর্মীদের মাঝে গ্রেফতার আতংক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতির সময় রতন ও মোজাম্মেল নামের ২ জনকে আটক করা হয়েছে। এই সময় তাদের নিকট থেকে ৬২টি মশাল ও ৩ ককটেল উদ্ধার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন