আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামী উজ্জলকে (২২ ) গ্রেফতার করেছে র্যাব ১১। ২৬ নভেম্বর রাতে ঢাকার ধলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী গ্রামের হানিফার ছেলে।
র্যাবের এ এসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২৬ নভেম্বর রাতে ডিএমপি, ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভিকটিম মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী উজ্জলকে গ্রেফতার করেন।
র্যাব আরো জানায়, ভিকটিম একজন মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। ভিকটিম তার প্রস্তাব ঘৃনতার সাথে প্রত্যাখান করেন। বিগত ৩ মাস পূর্বে গ্রেফতারকৃত আসামীসহ তার অন্যান্য সহযোগিরা পরস্পর যোগসাজশে ভিকটিমকে বিভিন্ন উপায়ে ফুসলাইয়া গ্রেফতারকৃত আসামী উজ্জল (২২) এর বসতঘরে নিয়ে আসে। অতঃপর গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশণের মাধ্যমে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনার পর গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিবাহের মিথ্যা প্রতিশ্রæতি প্রদান করে, যার ফলে ভিকটিম ধর্ষণের ঘটনাটি মান সম্মানের ভয়ে প্রকাশ করে না। এভাবে মিথ্যা প্রতিশ্রæতি ও ভয়ভীতি প্রদানের মাধ্যমে প্রায়ই ভিকটিমকে ধর্ষণ করে আসছিল। তবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর গ্রেফতারকৃত আসামীর সাথে যোগাযোগ করে বিয়ের কথা বললে, আসামী উজ্জল ভিকটিমকে বিয়ে করবে না বলে জানায়।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৪ তারিখ ২৪ নভেম্বর ২০২২।