শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ফতুল্লা সংবাদদাতা

শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | ১১:২৩ অপরাহ্ণ

ফতুল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ফতুল্লার মুসলিমনগর থেকে ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ফতুল্ল­া মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্ল­া মডেল থানার মুসলিমনগর নয়াবাজারস্থ মৃত আরব আলী দেওয়ানের পুত্র আব্দুল মালেক (৬০) ও তার স্ত্রী জুলিয়া বেগম (৪৯)। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজারস্থ নিজ বাড়ী থেকে তাদের কে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭’শত ৪০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে ফতুল্ল­ার মুসলিমনগর নয়বাজারস্থ গ্রেপ্তারকৃত আব্দুল মালেকর বাসায় অভিযান চালিয়ে ৭ শত ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল মালেক ও তার স্ত্রী জুলিয়া বেগম কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্ল­া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জানায়, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন