সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কাঁলাচান র‍্যাবের হাতে গ্রেপ্তার

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৮:৩৫ অপরাহ্ণ

হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কাঁলাচান র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বক্তাবলীতে ২০০৬ সালে ঈদের দিনে জবাই করে হত্যা করার ঘটনায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১৬ বছরের পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৫ নভেম্বর) মুন্সিগঞ্জ গজারিয়া থানা এলাকা থেকে তাকে গেওপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. কালাচাঁন (৪০)।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ২০০৬ সালের কোরবানের ঈদের দিন রাতে ফতুল্লা বক্তাবলি ইটভাটায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। জুয়া খেলাকে কেন্দ্র করে ৫ জন আসামী পরস্পর যোগসাজশে ইটভাটার অপর এক শ্রমিককে নৃশংসভাবে জবাই করে হত্যা করে। ওই ঘটনায় ইটভাটার মালিক বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৭৮(১০)০৬, ধারা ৩০২/৩৪।

পরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ বিচার শেষে মামলার আসামীদের বিরুদ্ধে আনীত পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ৪ নভেম্বর ২০০৯ সালে গ্রেপ্তারকৃত আসামীসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

র‍্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামীর স্বীকারোক্তি মতে, আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে ঘটনার পর পরই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে মৎস্যজীবি হিসেবে কাজ করতে থাকে এবং বিগত দীর্ঘ ১৬ বছর হত্যা মামলায় সে পলাতক ছিলো।

র‍্যাব আরও জানায়, নির্মম হত্যাকান্ডের ঘটনায় দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ১ জনকে চলতি বছরের ১০ অক্টোবর র‍্যাব-১১ গ্রেপ্তার করেছে। বাকী আসামীদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জন পলাতক আছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন