শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৪:৩৭ অপরাহ্ণ

সাংবাদিক বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানে ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব।

সোমবার(১৪ নভেম্বর) সকাল ১২ টায় ফতুল্লা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবে সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে নিউজ কাভার করতে গিয়ে এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, ও ক্যামেরাম্যান এর ওপর বক্তাবলি এলাকার সন্ত্রাসী জাকির ফতুল্লা থানা গেট এলাকায় হামলা করে। হামলাকারী জাকিরকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় সাংবাদিক নেতৃবৃন্দ।

তারা বলেন ফতুল্লা থানায় সাধারন ডায়েরী করার ৪ দিন পার হলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় নি পুলিশ। এতে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক লিটন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক সিফাত আল লিঙ্কন ও সাংগঠনিক সম্পাদক কাউছার; এশিয়ান টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন