শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশনন্দী ফেরীঘাট থেকে নতুন বাস সার্ভিস উদ্ভোধন করলেন এমপি বাবু

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ | ১১:১৭ পূর্বাহ্ণ

বিশনন্দী ফেরীঘাট থেকে নতুন  বাস সার্ভিস উদ্ভোধন করলেন এমপি বাবু

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশনন্দী ফেরীঘাট থেকে আরো একটি বাস সার্ভিস উদ্ভোধন করেছেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বৃহষ্পতিবার সন্ধ্যায় আলআফরাহ এন্টারপ্রাইজ প্রাঃ লিঃ নামে বাস সার্ভিসটি উদ্ভোধন করেন তিনি। ওই প্রতিষ্ঠান বিশনন্দী থেকে আড়াইহাজার, ভুলতা গাউছিয়া হয়ে ষ্টাফ কোয়ার্টার পর্যন্ত ১২টি বাস চালাবে বলে জানা গেছে। অনুষ্ঠানে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন বিশনন্দী ফেরী ঘাটের ইজারাদার মাহাবুব, আল আফরাহ এন্টারপ্রাইজ এর এমডি আঃ রহিম, হাজী খোকন উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আখাওয়াত হোসেন সাক্কু, জি এস আলাউদ্দীন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, সোহেল, দুলাল, আনোয়ার, মহিলা ইউপি সদস্য হাওয়া বিবি, রহিম মেম্বার, অনোয়ার হোসন, মোঃ রতন, ছগির মোল্লা, রিদু, কালাম প্রমুখ।

প্রসঙ্গত, ফেরীঘাট থেকে এর আগে অভিলাস পরিবহনের বেশ কয়েকটি এবং বি আর টিসির বেশ কয়েকটি বাস ঢাকা যাতায়াত করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন