শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ১৬ অপরাধী গ্রেফতার

বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | ৬:১৫ অপরাহ্ণ

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ ১৬ অপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ফতুল্লায় ৬জন ডাকাত ও ছিনতাইকারীসহ ১৬ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে দেশীয় বিপুল পরিমানের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহগস্পতিবার দিনগত রাতে ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক।

তিনি জানান, রাত ২টায় মাসদাইর খানকা শরীফ এলাকা থেকে এসআই মফিজুল ইসলাম ও এসআই হুমায়ন কবির অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য কামাল হোসেন, রাকিব, সাব্বির, শাকিল ওরফে সাক্কু, হারুন ও ফয়সালকে ডাকাতির চেষ্টা করার সময় দেশীয় বিপুল পরিমানের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সম্রাট সহ ৭/৮জন পালিয়ে যায়। ওসি আরো জানান, এ রাতেই মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে ১১টি মামলার পলাতক আসামী দুর্র্ধষ সন্ত্রাসী সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।

একই রাতে পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত আসামী মনির হোসেনসহ বিভিন্ন মামলার পলাতক আসামী হাসান আলী, শাহ আলম, রুবেল শেখ, রাকিব হোসেন, পান্নু হাসান, আল আমিন, রফিকুল ইসলাম, নয়নসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন