নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের অবস্থা এখন ভয়াবহ ভোগান্তির যেন শেষ নেই। গোটা কুতুবপুর পানিতে তলিয়ে গেছে। একদিকে পানি অন্য দিকে গ্যাস না থাকায় মানুষ অসহায় হয়ে পড়েছে। গ্যাস সংকটে রান্না করতে না পেরে না খেয়ে থাকতে হচ্ছে অনেকেরই আবার পানির জন্য বাসা থেকে বের হতে পারছে না বন্ধ হয়ে গেছে রেগুলার চলাচলকারী যানবাহনগুলো ময়লা পানিতে ছড়াচ্ছে রোগ জীবাণু অনেকে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তাদেরকে হাসপাতালে নিতে পারছে না কারণ রাস্তায় পানি যানবাহন নেই কেউ জানেননা এই ভোগান্তির শেষ কোথায়।
সরজমিনে গিয়ে দেখা যায় কুতুবপুরের নুর বাগ, নিশ্চিন্তপুর, আদর্শ নগর, শহীদ নগর, মুন্সি বাগ, শরীফ বাগ, বৃহত্তর রসুলপুর সহ আশেপাশের এলাকা গুলো পানিতে তলিয়ে গেছে।
এই বিষয়ে কুতুবপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিন্টু মিয়ার সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আসলে আপনারা জানেন ডিএনডির কাজ চলছে অনেকগুলি কালভার্ট বন্ধ ছিল গতকালকেই সেনা বাহিনীদের সাথে নিয়ে বেখু দিয়ে কেটে দিয়েছি পানি অনেকটাই কমে গিয়েছে কমে যাবে, গ্যাস নেই এই বিষয়ে আপনাদের কোন ভূমিকা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চেয়ারম্যান আসলে এই বিষয়ে কথা বলে তিতাস কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবো।
এই বিষয়ে ৫ নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া বলেন পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে গ্যাস নেই অনেকেই অসুস্থ হয়ে পড়েছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না সেনাবাহিনী কাজ করছে যে কালভার্ট গুলি দিয়েছে তা অনেক ছোট তাই পানি নেমে কভার করতে পারছে না।
এই বিষয়ে কথা বলার জন্য মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়ংকার সাথে কথা বলতে বারবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।