মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সেচ মেশিনের মোটর চুরি

সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | ২:২৫ অপরাহ্ণ

আড়াইহাজারে সেচ মেশিনের মোটর চুরি

রফিক রানা,ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট বিনাইরচর এলাকায় সেচ মেশিনের মোটর চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের কোনও এক সময়ে ঘটনাটি ঘটিয়েছে অজ্ঞাত চোরেরা।

সেচ মালিক সাংবাদিক শাহজাহান কবির জানান, ৫ অশ্বশক্তির জি ই সি কোম্পানির মোটরটির বর্তমান বাজার মূল্য ৫০ হাজার টাকা। প্রতিদিনের ন্যায় মোটরটি তার বাড়ি সংলগ্ন সেচ মেশিনের সঙ্গেই ছিল। সোমবার সকালে মোটরটি আর যথাস্থানে পাওয়া যায়নি। তিনি বিষয়টি থানা পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছেন বলে জানান। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান,চুরি যাওয়া মোটরটি উদ্ধার করার চেষ্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন