শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আ.লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

আড়াইহাজারে আ.লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

রফিক রানা,ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৪৫) কে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। রোববার দিবাগত রাতে জাঙ্গালিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত গনি মেম্বারের ছেলে।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, জাহাঙ্গীর আলমের নামে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় দুটি গ্রেফতারী পরওয়ানা ইস্যু করেছেন নারায়ণগঞ্জ আদালত।
ওসি আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে সোমবার সকালে কোর্টে প্রেরণ করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন