শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ডিবি পুলিশের অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১

শনিবার, ৩০ এপ্রিল ২০২২ | ৭:২৭ অপরাহ্ণ

ফতুল্লায় ডিবি পুলিশের অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ আটক ১

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ রাজু নামক এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল( ২৯ এপ্রিল ) রাত প্রায় সাড়ে এগারো’টায় ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছেন বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

এ ঘটনায় ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৮৯ তারিখ ৩০/৪/২০২২। গ্রেফতারকৃত আসামি রাজু(২৫) ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মৃত আ‌শোক আলী ছেলে।গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন