সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লার ইসদাইরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

রবিবার, ১০ এপ্রিল ২০২২ | ১২:৫৬ পূর্বাহ্ণ

ফতুল্লার ইসদাইরে তুলার গোডাউনে ভয়াবহ  অগ্নিকান্ড

ফতুল্লার ইসদাইরে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  শনিবার (৯ মার্চ) রাত ১০টায় ফতুল্লার ইসদাইর বাজারের পশ্চিমে পাওলা গার্মেন্টস এলাকায় শরিফুল আলমের তুলার গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে  মালিক পক্ষের দাবী অগ্নিকান্ডে তার প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে  নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

ক্ষতিগ্রস্থ শরিফুল আলম জানান, তার গোডাউনে তুলা দিয়ে বালিশ, লেপ তোষক তৈরি করে তা বিক্রি করেন। তার এই গোডাউনের সামনে ৬টি দোকান রয়েছে। কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি বলতে পারেন না। তবে আগুনে তার ২০/২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ গোডাউনে অগ্নি নির্বাপক কোন ব্যবস্থা নেই।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সংবাদ  পেয়ে আমাদের মন্ডলপাড়ার ৩টি ও হাজিগঞ্জের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন