শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে বসত বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

শনিবার, ০২ এপ্রিল ২০২২ | ৬:৪৯ অপরাহ্ণ

ফতুল্লায় ১০ লাখ টাকা  চাঁদার দাবিতে বসত বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের তুষারধারা , আবাসিক এলাকায় দশ লাখ টাকা চাঁদার দাবিতে নতুন বসত ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা ।

এ ঘটনায় ১ এপ্রিল শুক্রবার দুপুরে জায়গার মালিক এস.এম আবুল কালাম মিয়া ( ৬০ ) ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন,

অভিযোগ সূত্রে জানা গেছে,বিবাদী ১। মোঃ কাজী আনিছুর রহমান ( ৪৫ ) , ২। মোঃ আতিকুর রহমান ( ৪২ ) , উভয় পিতা- মৃত কাজী সাইদুর রহমান , সাং- ৩৬৪ মীর হাজিরববাগ , থানা – যাত্রাবাড়ী , ডি.এম.পি ঢাকা , ৩ । মোঃ আল – আমিন এবং তরকারী আল – আমিন ( ৩০ ) , পিতা- আব্দুর রউফ শিকদার , সাং- তুষারধারা , আবাসিক এলাকা , থানা- ফতুল্লা , জেলা- নারায়ণগঞ্জ , ৪। মোঃ আব্দুল জলিল খান ( ৩২ ) , পিতা অজ্ঞাত , সাং- দেলপাড়া , শহীনগর , থানা- ফতুল্লা , জেলা- নারায়ণগঞ্জ , ৫। মোঃ ইমরান শিকদার নাবিল ( ২৮ ) , পিতা- আব্দুর রউফ শিকদার , ৬। মোঃ রবিন ( ৩০ ) , ৭। মোঃ মৃদুল ( ২৫ ) , উভয় পিতা- মোঃ আকবর হোসেন , ৮। মোঃ মেরাজ ( ২৩ ) , পিতা- অজ্ঞাত ৯। শিশির ( ২০ ) , পিতা অজ্ঞাত , ১০। রাজু ( ২০ ) , পিতা- অজ্ঞাত , ১১। মোঃ সাগর ( ২০ ) , পিতা- অজ্ঞাত , সর্ব সাং তুষারধারা , আবাসিক এলাকা , থানা- ফতুল্লা , জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন । আমার দেলপাড়া মৌজাস্হিত সি এস ও এস এ- ২৭৮ নং দাগ, আর এস- ৭৫৪ ও ৭৫৮ নং দাগে মূল দেওয়ানী- ০৭/৯৯ নং মোকদ্দমায় মো: নুরুল ইসলাম ভূইয়ার পক্ষে -১২.৫০ শতাংশ জমি রায় ও ডিক্রী প্রাপ্ত হয়।
দেওয়ানী ডিক্রীজীরী -০৬/২০১৫ নং মোকদ্দমায় ডিক্রী প্রাপ্ত ১২.৫০ শতাংশ জমি হতে মো: নূরুল ইসলাম ভূইয়া বরাবরে কোর্ট মাধ্যমে বিগত ২৯/১১/২০১৬ ইং তারিখে ০৭.০০ শতাংশ জমির দখল বুঝাইয়া দেয়।

এমতাবস্থায় বর্ণিত সম্পত্তিতে বালু ভরাট করিয়া বাড়ী ঘর নির্মান কাজ করিতে গেলে উক্ত বিবাদীগণ তাহাতে বাধা প্রদান করতঃ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন সহ অযৌক্তিক টাকা পয়সা দাবী দাওয়া করিতে থাকে ।

এ বিষয়ে আমি প্রতিবাদ করিলে উক্ত বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালি – গালাজ করতঃ বিভিন্ন ধরনের ভয় – ভীতি ও হুমকি ধামকি প্রদর্শণ করে । এরই ধারাবাহিকতায় গত ইংরেজী ৩১/০৩/২০২২ তারিখ রাত্র অণুমান- ১১.০০ ঘটিকার সময় উক্ত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন খারাপ প্রকৃতির লোক হাতে দেশীয় অস্ত্র – সস্ত্রে সজ্জিত হইয়া আমার উপরোক্ত ফতুল্লা থানাধীন দেউলপাড়া মৌজাস্থিত বর্ণিত দাগের সম্পত্তিতে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালি – গালাজ করতঃ একপর্যায় আমাকে মারধর করার জন্য উদ্যত হয় এবং ২ নং বিবাদীর নির্দেশে ৩ ও ৫ নং বিবাদীদ্বয় আমার নিকট হইতে নগদ ১০,০০,০০০ / – ( দশ লক্ষ ) টাকা চাহিতে থাকে অন্যথায় আমাকে বর্ণিত সম্পত্তিতে কোন ধরনের কাজ কিংবা ভোগ দখল করিতে দিবে না এবং বর্ণিত বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করিলে আমাকে সহ আমার পরিবারের সদস্যদের জানে মারিয়া ফেলিবে নতুবা যে কোন বড় ধরনের ক্ষতি সাধন করিবে মর্মে হুমকি প্রদর্শণ করে ।

উক্ত বিবাদীদের এহেন কর্মকান্ডের দরুন আমি কোন উপায়ন্তর না পাইয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম । অতএব , উপরোক্ত বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনে মর্জি হয়, উক্ত ঘটনার ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানায়, ঘটনার তদন্ত চলছে সত্যতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন