মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফার্ণিচার ব্যবসায়ি কামাল বাঁচতে চায়

শনিবার, ০৭ মার্চ ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

ফার্ণিচার ব্যবসায়ি কামাল বাঁচতে চায়

বিশেষ প্রতিবেদক

নারয়ণগঞ্জের আড়াইহাজর উপজেলার হাইজাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড খন্দকার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা এবং ফার্ণিচার ব্যবসার জন্য প্রসিদ্ধ তিলচন্দী বাজারের সুনাম ধন্য ফার্ণিচার ব্যবসায়ি কামাল হোসেন (৫০) দীর্ঘ দিন ধরে কিডনী রোগে ভুগছেন। গত ৩ দিন ধরে তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে ডাক্তার জানিয়েছেন। তার একটি কিডনী প্রতিস্থাপন প্রয়োজন। তিনি এখন বার্ডেম হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন।

কামাল হোসেনের পিতার নাম মৃত আহাম্মদ আলী ওরফে কেইট্টা। তিনি ৫ জন কন্যা সন্তানের জনক। তার রক্তের গ্রুপ এ পজিটিভ। চিকিৎসক জানিয়েছেন, অতিসত্ত্বর একটি কিডনী প্রতিস্থাপন করতে পারলে এ যাত্রায় আল্লাহ চাইলে তিনি হয়তো বেঁচে যেতে পারেন।

মূমুর্ষূ কামাল হোসেন জানান, আমার রক্তের গ্রুপ অনুযায়ি একটি কিডনী কেউ বিক্রি করলে আমি তা উপযুক্ত মূল্য দিয়ে কিনতে রাজী আছি। তিনি এ জন্য তার মোবাইল নম্বর ০১৭১৮১৭৪৯০৪ এবং ০১৮২৪৯৮৪৪৯৪ এ নম্বরে যোযোগ করতে অনুরোধ করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন