মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ০৭ মার্চ ২০২৬ | ৭:০০ পূর্বাহ্ণ

রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​সৌদি আরবে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ মার্চ )সন্ধ্যায় রাজধানী রিয়াদের হোটেল ডি প্যালেসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সকল সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন।

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে- মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ‌ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন।

ইফতারের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র সৌদি আরব। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোটেল ডি প্যালেসের মতো একটি সুন্দর পরিবেশে এই আয়োজন আমাদের কর্মব্যস্ত জীবনের মাঝে কিছুটা প্রশান্তি বয়ে এনেছে।এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল হক,লেখক ও কবি শাহজাহান চঞ্চল, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীঈ সিরাজ।

সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার উপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে চলতে হবে। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ইফতারের আগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক মাওলানা শফিউল্লাহ । মোনাজাতে প্রবাসে প্রয়াত গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সকল সদস্যের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য এস এ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম,চ্যানেল এস’র প্রতিনিধি এম এ মেহেদুল খান,বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম,বাংলা ৫২ টিভি প্রতিনিধি সাদেক আহমদ ,নাগরিক টেলিভিশন প্রতিনিধি হৃদয়,আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবন, গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন, লাব্বাইক প্রতিনিধি শাহজালাল ভুট্টু , জুবা ধারা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন ,সকাল টিভি প্রতিনিধি ওমর ফারুক, ৫২ বাংলা আইপি টিভি প্রতিনিধি গোলাম রসুল রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন,দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন ও আমিএল আইপি টিভি প্রতিনিধি মোজাম্মেল হোসেন প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন