মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলা পরিষদ কর্মকর্তাদের সাথে মত বিনিময়

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | ১১:০৬ অপরাহ্ণ

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলা পরিষদ  কর্মকর্তাদের সাথে মত বিনিময়

মো. জিয়াউর রহমান:
নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদের সকল  কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
এই সময়, আড়াইহাজার উপজেলা পরিষদ কর্মকর্তাগন প্রশাসনিক কাজের মান উন্নয়ন ও গতিশীল করতে, নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এর সহোযোগিতা কামনা করেন। একটি  সুন্দর আড়াইহাজার গঠনে সর্বদা উপজেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন নজরুল ইসলাম আজাদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন