মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সু্যোগ পেলে সাতগ্রামবাসির সেবক হতে চান মতিউর রহমান মতিন

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ | ২:২১ অপরাহ্ণ

সু্যোগ পেলে সাতগ্রামবাসির সেবক হতে চান মতিউর রহমান মতিন

রফিকুল ইসলাম রানা,(নারায়ণগঞ্জ) আড়াইহাজার :

জনগন সুযোগ দিলে সাতগ্রমবাসির সেবা করতে চান এলাকার নিবেদিতপ্রাণ, সমাজ সেবক মতিউর রহমান মতিন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীতা করার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত আছি। এবার নব নির্বাচিত এমপি নজরুল ইসলাম আজাদের সম্মতি পেলে সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে পুরো ইউনিয়নবাসির সেবা করব।

মতিউর রহমান মতির পিতার নাম মৃত সুরুজ আলী মিয়া। তিনি সাতগ্রাম ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আর সব চেয়ে বড় পরিচয় তিনি এমপি নজরুল ইসলাম আজাদের চাচা।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নিড়বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরু ইসলাম আজাদের বিজয়ের পিছনে তার ছিল বিশাল অবদান। তিনি তা ব্যবহার, মানুষের প্রতি উদারতা এবং নমনীয়তা এসব দিয়ে নিজেকে সাধারণ জনগনের নিকট একজন দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেছেন।

এলাকার সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকান্ডে তার রয়েছে নীবিড় সম্পর্ক ও উল্লখযোগ্য অবদান। এলাকাবাসি মনে করেন, মতিউর রহমান মতি সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে ইউনিয়নের সার্বিক ক্ষেত্রে ব্যপক উন্নয়ন সাধিত হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন