রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান

শনিবার, ১৪ মার্চ ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর  পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। বিশেষ করে সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো নারায়ণগঞ্জকে দলীয় প্রভাব ধরে রাখার পরীক্ষা হিসেবে দেখছে এবং সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও দৌড়ঝাঁপ চলছে।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনগুলো ২৭ টি ওয়ার্ডের মধ্যে ৩ নং ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে অবস্থিত হওয়ায় যাতায়াত ও বাণিজ্যিক দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি।
নাসিক নির্বাচনে ৩ নং ওয়ার্ড সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। এখানে ভোটার সংখ্যা যেমন বেশি, তেমনি স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতাদের লড়াইও বেশ জমে ওঠে।
এদিকে আসন্ন নির্বাচনতে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন।
এরই ধারাবাহিকতায় ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে এ্যাডভোকেট হাবিবুর রহমানের নাম বর্তমানে বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত এই ওয়ার্ডে তিনি একজন নতুন মুখ হিসেবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি এলাকায় একজন সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অপরদিক এ্যাডভোকেট হাবিবুর রহমান সম্ভাব্য প্রার্থী হওয়ায় ৩নং ওয়ার্ডের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে।
জানাগেছে, এ্যাডভোকেট হাবিবুর রহমান ৩ নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার স্থায়ী বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ–৫ পেয়ে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। এরপর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএল.বি. (স্নাতক) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এল এল.এম. (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
২০১৬ সালে সফলতার সাথে নারায়ণগঞ্জ জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত লাইব্রেরি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী।
ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের আমলে তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা যায়।
এ বিষয়ে তার সাথে আলোচনা করলে তিনি জানান, ৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তিনি ৩ নং ওয়ার্ডকে দেশবাসীর কাছে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান। ওয়ার্ডের অসমাপ্ত রাস্তা ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করা, যেসব স্থানে এখনো আরসিসি ঢালাই রাস্তা হয়নি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার পরিকল্পনার কথাও তিনি জানান।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঝরে পড়া শিক্ষার্থীদের সহায়তার জন্য তার বাবার নামে প্রতিষ্ঠিত মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানান।
তিনি আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনে তিনি দৃঢ় ভূমিকা রাখতে চান। নির্বাচনের আগেই ওয়ার্ডের যেসব এলাকায় এখনো বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক বাতি স্থাপন হয়নি, সেগুলো স্থাপনের জন্য ইতোমধ্যে মাননীয় প্রশাসকের কাছে আবেদন করেছেন।
শেষে তিনি ৩ নং ওয়ার্ডবাসীর কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, তাকে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ওয়ার্ডবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তিনি সর্বস্তরের জনগণকে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন