বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি এবং উচিৎপুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলমগীর (৫০) কে মাদক ও ডাকাতি মামলায় গ্রেফতার করে মঙ্গলবার ( ১০ মার্চ) নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আপন কুমার মজুমদারের নেতৃত্বে ১০ মার্চ ভোর ৪টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও উত্তরপাড়া এলাকায় নাজমুল ইসলামরে রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আরমানের ছেলে মো. সোহেল (৩০) এবং মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে মো. রেজাউল ভূঁইয়া (৪৫) কে ৭৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। তা ছাড়া ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের সাবেক সদস্য জাঙ্গালিয়া গ্রামের মৃত মারেকের ছেলে ডাকাত সরদার আলমগীর (৫০) কে পুলিশ তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।আলমগী তার নিজ এলাকায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত বলে পুলিশ জানায়। তা ছাড়া বিভিন্ন মামলায় জামালউদ্দিন (২২) সুমন (২৫) ইমরান (৩৫) সাইফুল (২৬) মামুন (২০) নামে চুরি, ডাকাতি, বিষ্ফোরক ইত্যাদী মামলায় গ্রেফতার করে মোট ৯ জনকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান।