বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ওবায়দুল কাদেরের সহযোগী ফিরোজ আলমের বিরুদ্ধে মানববন্ধন

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ১২:৫১ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ওবায়দুল কাদেরের সহযোগী ফিরোজ আলমের বিরুদ্ধে মানববন্ধন

আড়াইহাজার প্রতিনিধি: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী ফকিরাপুলের হোটেল ব্যবসায়ী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দমন পীড়নে অংশ নেওয়া ও ঢাকার বাহিরের সন্ত্রাসী বাহিনী দিয়ে ঢাকায় অবস্থানরত আড়াইহাজারের ছাত্রদের উপর হামলার ইন্দন দাতা ঢাকা মহানগর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছে হামলার শিকার ছাত্ররা ও তাদের এলাকাবাসী ।
শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলার নরসিংদী মদনপুর সড়কের আড়াইহাজার এলাকায় এই মানববন্ধন করা হয়। বক্তব্য রাখেন ইমন মিয়া, খোকন ভুঁইয়া, জাকির হোসেন, শিপন, জহিরুল ইসলাম জহির ও রাহাত হোসেন প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, ফিরোজ আলমের হামলায় আড়াইহাজারের অনেক শিক্ষার্থীকে আহত হয়ে হাসপতালে চিকিৎসা নিতে হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার পল্টন ও গুলশান থানায় মামলা রয়েছে। অবিলম্বে ফিরোজ আলমকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জানা যায়, ফিরোজ আলমের ইন্ধনে ঢাকায় ক্ষতিগ্রস্ত ছাত্ররা তাদের নিজ নিজ উপজেলায় মানববন্ধন করে আসছ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন