শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্মৃতির আঙিনায় ফিরে দেখা: ছাওার জুট মিল স স্কুলের ৯৮ ব্যাচের অন্যরকম এক ঈদ পুনর্মিলনী

সোমবার, ২৩ মার্চ ২০২৬ | ৬:১৬ অপরাহ্ণ

স্মৃতির আঙিনায় ফিরে দেখা: ছাওার জুট মিল স স্কুলের ৯৮ ব্যাচের অন্যরকম এক ঈদ পুনর্মিলনী

সোহেল কবির, নিজস্ব প্রতিবেদক:

ঈদ পরবর্তী আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে ছাওার জুট মিল স মডেল হাই স্কুলের ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আয়োজন করেন এক ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী ও ভ্রমণ কর্মসূচি। দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে তারা পুরনো দিনের স্মৃতি চারন ঘোরাঘুরি এবং আনন্দঘন সময় কাটান।

জানা যায়, ঈদের ছুটি শেষে ব্যাচের সদস্যরা রাজধানীর নিকটবর্তী পূর্বাচলের বিভিন্ন মনোরম স্পটে ভ্রমণে বের হন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রাণবন্ত আড্ডা, হাসি-আনন্দ, খাওয়া-দাওয়া এবং নানা বিনোদনমূলক কার্যক্রম। দীর্ঘদিন পর বন্ধুদের একসাথে পেয়ে সবার মাঝে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্ত।

অনেকেই জানান, ব্যস্ত কর্মজীবনের কারণে একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ সম্ভব না হলেও এই পুনর্মিলনী তাদের আবারও এক সুতোয় বেঁধেছে। স্কুলজীবনের স্মৃতি, ক্লাসরুমের গল্প, শিক্ষক-শিক্ষিকাদের কথা এবং একসাথে কাটানো শৈশব-কৈশোরের মুহূর্তগুলো যেন নতুন করে ফিরে আসে এই আয়োজনে। কেউ কেউ পরিবারসহ অংশগ্রহণ করে আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তোলেন।

অংশগ্রহণকারীরা বলেন, “ছাওার জুট মিল মডেল হাই স্কুল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ব্যাচমেটদের সাথে সম্পর্ক শুধু বন্ধুত্ব নয়, এটি একটি আততার বন্ধন। এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয় এবং সম্পর্কগুলোকে আরও গভীর করে। ভবিষ্যতেও আমরা নিয়মিতভাবে এমন মিলনমেলা আয়োজন করতে চাই, যাতে এই বন্ধন অটুট থাকে।”

এ আয়োজন সফল করতে ব্যাচের অনেক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন—মোঃ রাজু জুয়েল, মোঃ ছারোয়ার হোসেন, মোঃ রহিসুল, খাইরুল আলম সুমন, মোঃ মুক্তার হোসেন, মোঃ আলমগীর কাজি

, মোঃ মাহবুব রহমান, সোহেল কবিরসহ আরও অনেকে।

সব মিলিয়ে ছাওয়ার জুট মিলস মডেল হাই স্কুলের ৯৮ ব্যাচের এই পুনর্মিলনী শুধু একটি ভ্রমণ নয়, বরং ছিল ভালোবাসা, বন্ধুত্ব, স্মৃতি ও আনন্দের এক অনন্য মিলনমেলা—যা অংশগ্রহণকারীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন