মো. জিয়াউর রহমান : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়ন ফ্রেন্ডস কমিউনিটির ১বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে হাফেজ/হাফেজা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ জন উপদেষ্টা, কালাপাহাড়িয়া ইউনিয়নের ২৬ হাফেজ/ হাফেজা, ৪ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অরাজনৈতিক সংগঠনটির কার্যক্রম বেগবান করতে উৎসাহদানকারী ২ জন উদীয়মান ব্যাক্তিকে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তাগণ ফ্রেন্ডস কমিউনিটির চলমান কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। সামাজিক উন্নয়নমূলক যে কোনো কাজে উপস্থিত নেতৃবৃন্দ সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এধরনের অনুষ্ঠানে এলাকার ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগী মনোভাব গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা উল্লেখ করেন।
এডভোকেট কামাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান আলী বেপারী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান , সাধারণ সম্পাদক আবুল কালাম, ডা. আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু মুসা সিরাজী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পিয়ার আলী, যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দিপু, সহ-সভাপতি এমদাদুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গাজী, সাবেক ছাত্রদল সভাপতি সোহেল রানা, সাবেক এজিএস আবু হানিফ রিমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিরু, ছাত্রদল নেতা রাসেল, যুবদল নেতা ইউসুফ প্রমূখ।
অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস ক্যাডার শেখ ফরিদ, এসআই সামসুল আলম, সাবেক শিক্ষক মোতালিব হোসেন, মাওলানা শামসুল হক, সিনিয়র শিক্ষক সফর আলী, সিনিয়র শিক্ষক আব্দুস সালাম বাবুল, উপজেলা শিক্ষা অফিসার ( চলতি দায়িত্ব) কবির হোসেন, নজরুল ইসলাম, শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক রোকনউদ্দিন, শিক্ষক আবু হানিফ প্রমুখ।