মো.জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ—২ (আড়াইহাজার) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের একটি সুন্দর আড়াইহাজার উপহার দিব। আগামী নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় গেলে আড়াইহাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকসহ সকল অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। চুরি ডাকাতি বন্ধে নেয়া হবে সর্বোচ্চ পদক্ষেপ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে আপনাদের কাঙ্গিত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। একটি সমৃদ্ধ মডেল আড়াইহাজার গড়তে সর্বদা আপনাদের পাশে থাকবো।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উদ্যোগে বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শুক্রবার উপজেলার খালিয়ারচর স্কুল মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ দলীয় নেতা কর্মীরা। এর আগে নজরুল ইসলাম আজাদ বিভিন্ন গ্রামে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন।