স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গ্রিন স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪’এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন স্কুল প্রাঙ্গণের মনোরম পরিবেশে ও বিদ্যালয়ের নিজস্ব হলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও অবসরপ্রাপ্ত সচিব মো. মনিরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কাশেম, মোঃ সাফিকুল ইসলাম, মোঃ সামসুল হক, মাসুদ পারভেজ, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আব্দুল্লাহ, মাহতাব হোসেন মাসুম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শহীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।