শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ | ৪:৫৫ অপরাহ্ণ

আড়াইহাজারে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বুধবার রাতে উপজেলার সদর পৌরসভার লাখুপুরা গ্রাম থেকে আব্দুল্লাহ সিকদার (২০) নামে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আব্দুল্লাহ সিকদার ঐ এলাকার সোহরাব সিকদারের ছেলে।
পুলির জানায়, আব্দুল্লাহর বিরুদ্ধে উপজেলার পাঁচরুখী এলাকার একটি বিস্ফোরক ও লুট পাটের মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন