বহু নাটকীয়তা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব নিল নতুন কমিটি। আগামী দুই বছরের জন্য ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বে সমিতির কার্যক্রম চলবে।
রোববার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে নতুন কমিটির একাংশ শপথ গ্রহণ করেন। পরে ইলিয়াস-নিপুণ শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে নিজ নিজ পদের চেয়ারে বসেন।
তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।এর আগে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর।
নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
এদিন শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক পদে আপিল বোর্ডের রায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net