নিজস্ব প্রতিবেধক নারায়নগন্জঃসিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ডের হাজেরা মার্কেট দক্ষিন পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছে বলে এলাকাবাসীর মধ্যে উওেজনা বিরাজ করছে।
গতকাল শনিবার দুপুরে নাসিকের ২ নং ওয়ার্ডে আবাসিক এলাকার ময়লা ফেলার গাড়ি নিয়ে উক্ত স্থানে আবাসিক মালিকদের প্লটের মধ্যে ময়লা ফেলা শুরু করলে প্লট মালিকরা বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগল সৃষ্টি হয় ।গত ২ বছর যাবৎ নাসিক ২ নং ওয়ার্ডের ময়লার কর্মীরা জোর পূর্বক প্লট মালিকদের খালি জায়গা ময়লা ফেলা শুরু করেন।ময়লাকর্মীদেরকে একাধিক বার ময়লা না ফেলা নিষেধ করলেও তারা জোর পূর্বক ময়লা ফেলে যাচ্ছেন।এ অবস্থায় আজ দুপুর বেলায় প্লট মালিকরা একত্রিত হয়ে ময়লা ফেলতে নিষেধ করেন।এব্যাপারে প্লট মালিক মোঃনুরুল ইসলাম ,আক্কাস আলী ,হাজী কাসেম আলী বলেন,আমরা আবাসিক প্লট গুলো বাড়ি নিমার্ন করার জন্য ময়লা ফেলা নিষেধ করি ।তারা র্দীঘদিন ধরে আমাদের আবাসিক প্লট গুলোতে জোর পূর্বক ময়লা ফেলে আসছে। আমরা এলাকাবাসী তাদেরকে ময়লা না ফেলতে বলা সত্তে ও সাইদুর ইসলাম , রহমত উল্লাহ , রাকিব ময়লা ফেলে যাচ্ছে। ময়লার কর্মী রহমত উল্লাহ বলেন ,নাসিক ২ নং ওয়ার্ডের আবাসিক এলাকার ময়লা নিদির্ষ্ট কোন জায়গা না থাকায় এই স্থানে ভাড়া নিয়ে ময়লা ফেলে আসছি।আজ থেকে এখানে আর কোন ময়লা ফেলবো না।নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন এর মুটো ফোনে এ ব্যাপারে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।এলাকাবাসী প্লট মালিকরা স্থানীয় থানা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net