সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি ২০২২ ইং রবিবার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও দেশরতœ শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর নৌকা প্রতীকের ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে কেন্দ্র ভিত্তিক কর্মীদের নিয়ে মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল ১৩ জানুয়ারী মাগরিবের পর সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালানা কমিটির আয়োজনে প্রগতি সংসদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি জনাব আমিনুল ইসলাম,বিশেষ আতিথি সভাপতি ,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ ও চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা পরিষদ মোঃ আনোয়ার হোসেন।সভাপতিত্ব করেন আহবায়ক, ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি ও সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের মোঃ মতিউর রহমান বেপারী, অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুগ্ন আহবায়ক এম এ জামান সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ।এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সাধরণ সম্পাদক ইসহাক আলী খান পান্না,যুগ্ন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ আহসান হাবীব,ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান,আওয়ামীলীগ উপ কমিটির সদস্য জহির সিকদার , শাহাদাৎ নবী খোকা,ঢাকা মহানগর আওয়ামীরীগের সদস্য আমিনুল ইসলাম শামীম,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুর রহমান জীবন ,আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান জনি,নির্বাচন পরিচালনা কমিটিরি যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ রমযান আলী, যুগ্ন আহবায়ক ও সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মোঃ বদুর উদ্দিন শেখ,কলাবাগ পশ্চিম ভোট কেন্দ্র যুগ্ন আহবায়ক ,আলমচাঁন,পূর্ব আহবায়ক আব্দুল মালেক মাহমুদ,পশ্চিম নারী কেন্দ্র মোঃ মজিনুর রহমান,দক্ষিন আজিবপুর ভোট কেন্দ্র যুগ্ন আহবায়ক মো জামাল হোসেন,নিজাম মোরøা ও জাকির হোসেন বকুল,আবু জাপর প্রধান,সিদ্দিক মাতবর,খোরশেদ আলম,বিদ্যৎ কেন্দ্র যুগ্ন আহবায়ক শহিদ পারভেজ ,মিজানুর রহমান ও মেজবাহ। আরো ছিলেন সাবেক সিদ্ধিরগঞ্জ পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান ,জেলা ছাত্রলীগ সহ সভাপতি সালেহ আহমেদ ,রাতুল ,যুবলীগ নেতা মোঃ রাসেল , মন্জু , জলিল,বিহন রাজীবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। প্রধান অতিথি বলেন , মাননীয় প্রধান মন্ত্রীর মনোনীত ব্যক্তি ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে আপনারা নৌকাকে বিজয়ী করার জন্য কর্মীদের কাজ করার জন্য আহবান জানান।আমি ফুলের তোড়া গ্রহন করব ১৬ জানুয়ারি নৌকাকে নির্বাচিত করার পর।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net