সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজীব সজু ঠেলাগাড়ী মার্কা দলমত নির্বিশেষে সবার চেয়ে এগিয়ে রয়েছেন।ঠেলাগাড়ি বিজয়ী হবেন বলে এলাকাবাসী জরিপে উঠে আসে।গত ৮ ও ৯ জানুয়ায়ী বিভিন্ন এলাকা কদমতলী, নয়া পড় , কদমতলী উত্তর, দক্ষিণ, গ্যাস লাইন এলাকায় ঘুরে জরিপে জানা যায়, মোঃ তানজিম কবির সজীব সজু ঠেলাগাড়ি মার্কা প্রতীকের জোয়ার উঠেছে ।তিনি এবার বিজয়ী হবে এই আশাংঙ্কা ভোটাদের মাঝে বিরাজ করছে এবং বিজয়ী নিশ্চিত হবে এই ধারনা করা হচ্ছে।তিনি এলাকার প্রত্যেকটি মহল্লা ঘুরে ঘুরে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন । ভোটাররা তাকে আশ্বাস প্রদানও করছেন। প্রত্যেকটি মহল্লা উঠান বৈঠক ও মতবিনিময় করে সবার মন জয় করেছেন।ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা করে সবার চেয়ে এগিয়ে আছেন। । এলাকাবাসী তাকে ঠেলাগাড়ী মার্কা প্রতীক নির্বাচিত করবে এই প্রত্যাশা সকলের মনে প্রাণে।
নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজীব সজু বলেন, মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই, ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। আপনারা ১৬ জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে ঠেলাগাড়ীকে ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করলে আমি ওয়ার্ডে সকল সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ।নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তানজিম কবির সজীব সজু এলাকার মানুষের কাছে ঠেলাগাড়ি মার্কার ভোট প্রার্থনা ও সহযোগীতা কামনা করেন।প্রার্থী সবার ঘরে ঘরে ঠেলাগাড়ির ভোট প্রার্থনা করছেন।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net