সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১৬ জানুয়ারী । ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। নির্বাচনকে ঘিরে ওয়ার্ডের প্রতিটি মহল্লায় পোষ্টার পোষ্টারে ভরপুর হয়ে গেছে । নাসিক ১ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৩,১০৩ । সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসিক ১ নং ওয়াার্ডে কাউন্সিলর পদে ৬ জন প্রতীক পেয়ে নির্বাচনে প্রচার প্রচারনা করছেন ,তার মধ্যে সাবেক কাউন্সিলর ও তিন বারের সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের মেম্বার ছিলেন শিক্ষানুরাগী মোঃ আব্দুর রহিম মেম্বার এবার ঘুড়ি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন। ভোটারদের সাথে আলাপকালে তারা জানায়, আব্দুর রহিম মেম্বার সবার চেয়েএগিয়ে আছেন।স্থানীয় জনসাধারনের দাবী ক্লিন ইমেজ এর প্রার্থী তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই ,কোন ঋণ নাই তার,শিক্ষানুরাগী হিসেবে রহিম মেম্বারের জুড়ি নেই এ ওয়ার্ডে। তার পক্ষে এলাকায় গন জোয়ার উঠেছে।তার প্রতিশ্রুতি হল তিনি নির্বাচিত হলে এলাকা থেকে মাদকমুক্ত,চাদাঁবাজমুক্ত ওয়ার্ড গড়ে তুলবেন।জনগনের সুযোগ দিলে ওয়ার্ডে শিক্ষার বিস্তারসহ নিরীহ গরিব দুখি মানুষের সেবা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাসিক ২ নং ওয়ার্ডে ৮ জন প্রতীক পেয়ে নির্বাচনে প্রচার করছেন। এ ওয়ার্ডে প্রায় ২০৯৫০ হাজার ভোটার রয়েছে।তার মধ্যে ২ নংওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রলীগের সহ সভাপতি ও নারয়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাজী শফিকুল ইসলাম ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি সৎ যোগ্য ও শিক্ষিত ক্লিন ইমেজ একজন প্রার্থী হাজী শফিকুল ইসলাম ওয়ার্ডের সকল প্রার্থী থেকে জরিপে এগিয়ে আছেন তার জনসমর্থন ও গনজোয়ার তার পক্ষে দেখতে পাওয়া যায়। এলাকাবাসী এক জোট হয়ে ফুলের ঝুড়ি মার্কায় দেওয়ার অঙ্গিকার করেন।তিনি এলাকায় প্রতিশ্রুতি হিসাবে বলেন, আমি একটি ক্লিনিক ও একটি এ্যাম্বুলেন্স , খেলার মাঠ , পার্ক ,কমিউনিটি সেন্টার করে দিব, সিসি ক্যামেরা করে মাদকমুক্ত , চাদাঁবাজ , ভুমি দস্যু ,দখল মুক্ত ওয়ার্ড গড়ে তুলব। এই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ যারা দিয়ে এলাকাবাসী থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে যার কারণে এলাকাবাসী গ্যাস পাচ্ছেনা ঠিক মতো। ওই অবৈধ সংযোগ এর বিরুদ্ধে জনগনকে নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাসও দেন,ময়লার ডাস্টবিন নাই ময়লার গাড়ীসহ ডাস্টবিন এর ব্যবস্থা করে দিব।ওয়ার্ডে রাস্তায় লাইটিং ব্যবস্থা করা হয় নাই , আমি প্রতিটি রাস্তায়া লাইটিং এর ব্যবস্থা করে দিব।ওয়ার্ড বাসী আমার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে । এলাকাকে আধুনিক ওয়ার্ডে পরিনত করব।
নাসিক ৩ নং ওয়ার্ডে ৫ জন প্রতীক পেয়ে নির্বাচনে প্রচার প্রচারনা করতে দেখা যায়। এ ওয়ার্ডে প্রায় ২২৬৪৭ হাজার ভোটার রয়েছে। নাসিক ৩ নং ওয়ার্ডে যুবলীগ নেতা ও শিক্ষানুরাজ্ঞী মোঃ তোফায়েল হোসেন ঘুড়ি মার্কায় প্রতীক পেয়ে নির্বাচনে সবার চেয়ে জরিপে এগিয়ে আছেন এবং তিনি ওয়ার্ডের জন্য প্রতিশ্রুতি দেন , আমি একটি খেলার মাঠ, কবরস্থান তৈরি করা , শিশুদের জন্য পার্ক তৈরি করে দিব, একটি আধুনিক হাসপাতাল , কমিউনিটি সেন্টার করে দিব।এলাকার যে সকল সমস্যা আছে তার মধ্যে জলাবদ্ধতা দূর করা, ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা , মাদকমুক্ত সমাজ উপহার দিব।
অফিস: অফিসঃ ৪৪ ক অতীশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা
বার্তা কক্ষ: ইমেইলঃ dailynarayanganjerdak@gmail.com মোবাইলঃ ০১৬১৫৫৩৭৭৫৫
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি ওয়েব সাইট www.flashtechnology.net